নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালদহ :: বুধবার ২৬,আগস্ট :: জামালদহ সারদা শিশু তীর্থে মঙ্গলবার অনুষ্ঠিত হলো গণিত ও বিজ্ঞান মেলা। বিদ্যালয়ের পড়ুয়ারা বিভিন্ন ধরনের বিজ্ঞানভিত্তিক মডেল, পরীক্ষা-নিরীক্ষা এবং গণিতের বিভিন্ন বিষয়ের উপর তৈরি প্রকল্প প্রদর্শন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিৎ বর্মন জানান, “গণিত ও বিজ্ঞান মেলা হলো এমন একটি প্রদর্শনী, যেখানে শিক্ষার্থীরা গণিত ও বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব এবং বিষয়কে প্রজেক্ট ও মডেলের মাধ্যমে উপস্থাপন করে।
এর মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও গণিতের ভীতি দূর করা, সৃজনশীলতা ও মননশীল চিন্তার বিকাশ ঘটানো এবং হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করা।”
পাশাপাশি এদিন বিজ্ঞানের উপর একটি কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই গণিত বিজ্ঞান মেলাকে ঘিরে পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাভারতি উত্তরবঙ্গের পূর্ণকালীন কার্যকর্তা দেবাংশু চক্রবর্তী-সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া ও অভিভাবকেরা।

