স্ত্রীর কামড় নিয়ে পিজি তে ভর্তি স্বামী – হাসপাতাল থেকে পুলিশে নালিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ২৬,আগস্ট :: সরকারি হাসপাতালের প্রেসক্রিপশনে রোগের বিবরণে লেখা— ‘ওয়াইফ বাইট’, অর্থাৎ স্ত্রীর কামড়! আর চিকিৎসকের পরামর্শ হিসেবে ইংরেজিতে লেখা—

স্ত্রীয়ের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এসএসকেএমের ফিজ়িক্যাল মেডিসিন বিভাগের এমন একটি ‘প্রেসক্রিপশন’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল    হয়েছে ।

চিকিৎসকদের বক্তব্য, কামড়ের ঘটনায় স্ত্রী, স্বামী বা অন্য কেউ অভিযুক্ত হলে ‘সম্পর্ক’ কোনও বিষয় নয়। কোনও চিকিৎসকের প্রেসক্রিপশনে তাই ‘ওয়াইফ বাইট’-এর বদলে ‘হিউম্যান বাইট’ লেখাই দস্তুর।

১৪ অগস্টের তারিখ থাকা ওই প্রেসক্রিপশনের ক্লিনিক্যাল নোটের জায়গায় উপসর্গ হিসেবে ক্ষতস্থান লাল হয়ে ফুলে থাকার কথা উল্লেখ করা হয়েছে।

চিকিৎসার পরামর্শের শুরুতেই ‘স্ত্রীর থেকে দূরত্ব বজায় রাখা’র পাশাপাশি গ্যাস–অম্বল ও ব্যথার ওষুধ খাওয়া এবং ত্বকের সংক্রমণে ব্যবহৃত একটি মলমের কথা উল্লেখ করা হয়েছে।

প্রেসক্রিপশনটি চিকিৎসকদের একাংশের নজরে আসতেই তৈরি হয়েছে ধোঁয়াশা। অনুমান, অন্য কোনও আসল প্রেসক্রিপশনের ছবি নিয়ে তাতে ইচ্ছাকৃত ভাবে বিভ্রান্তিকর তথ্য জুড়ে সমাজমাধ্যমে ছড়ানো হয়ে থাকতে পারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =