নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::কোচবিহার :: বৃহস্পতিবার ২৩,জুলাই :: শিলিগুড়ি বাগডোগরা থেকে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিককে গ্রেফতার করে নিয়ে আসা হলো কোচবিহার কোতোয়ালি থানায়।
জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জমা পড়ে এর পরই তিনি এলাকা ছেড়ে নিখোঁজ হয়ে যান । পুলিশ তদন্তে নেমে তাঁকে শিলিগুড়ির কাছে বাগডোগরা থেকে গ্রেপ্তার করেছে ।

