নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ২৩,জুলাই :: লালবাজার সূত্রে খবর, সভার অনুমতি দেওয়ার সময়েই উচ্চ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে, বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডের কেবল একটি লেন ব্যবহার করে সমাবেশ করতে হবে।
অন্য লেনটি সাধারণ যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ খোলা রাখতে হবে, যাতে শহরে তীব্র যানজটের সৃষ্টি না হয়। কিন্তু পুলিশের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল এই নির্দেশ অমান্য করে পুরো ক্যাথিড্রাল রোড জুড়েই সভা পরিচালনা করে।
শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল চরম ব্যাহত হয়। এর ফলস্বরূপ এবার লালবাজার স্বতঃপ্রনোদিত হয়ে আদালত অবমাননার মামলা রুজু করেছে ।

