সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২২,আগস্ট :: শিলিগুড়ি শহরে ম্যারাথন বৈঠক শেষে মধ্যাহ্নভোজন ও তারপর বাগডোগরার পথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী।
শিলিগুড়িতে টানা তিন দিনের কর্মসূচি ও একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে শিলিগুড়ির নিউ চামটায় অবস্থিত রিসোর্ট থেকে বেরিয়ে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন সকাল থেকেই রিসোর্টে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে ম্যারাথন বৈঠক। দীর্ঘ বৈঠক পর্ব শেষে দুপুরে রিসোর্টেই মধ্যাহ্নভোজন সারেন তাঁরা।
এরপর রিসোর্ট থেকে বেরিয়ে কড়া নিরাপত্তার মধ্যে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বাগডোগরা বিমানবন্দর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গিয়েছে।

