নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ২৯,জুন :: টানা বৃষ্টিতে জলমগ্ন কোচবিহারের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। এছাড়াও কোচবিহার তোরসা নদীর জল প্রবল বর্ষণে বিপদ সীমার উপর দিয়ে বইছে। গত ২৪ ঘন্টায় কোচবিহার বিভিন্ন অঞ্চলে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে।প্রায় ৫০ থেকে ৬৯ মিলিলিটার বৃষ্টি হয়েছে।
এদিকে কোচবিহার শহরাঞ্চলে বিভিন্ন রাস্তায় জলের তলায় আবার দরুন ঘরেও জল ঢুকতে শুরু করেছে। কোচবিহারের বাদুর বাগান পুরাতন পোস্ট অফিস পাড়া বাস স্ট্যান্ড সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলের তলায় তলিয়ে গেছে।
এছাড়াও কোচবিহারের বিভিন্ন দীঘি গুলিতেও পরিমাণের তুলনায় ব্যাপক জল বেড়েছে। শুধু কোচবিহার নয়, গোটা উত্তরবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এছাড়াও বেশ কিছু জেলায় লাল সর্তকতা জারি করা হয়েছে। এদিকে জেলা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা বাহিনী, নদী সেচ দপ্তর সহ একাধিক দপ্তর পরিস্থিতির ওপর নজর রাখছে বলেও জানা গেছে

