টোটো চালকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মঙ্গলবার , ই-রিকশা চালক ইউনিয়ন (CITU)-এর ডাকে একটি প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচির আয়োজন

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৭,জুলাই :: টোটো চালকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মঙ্গলবার , ই-রিকশা চালক ইউনিয়ন (CITU)-এর ডাকে একটি প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয় ।

কর্মসূচিটি অনুষ্ঠিত হয় শিলিগুড়ির হেড পোস্ট অফিসের সামনে, গান্ধী মূর্তির পাদদেশে। সংগঠনের পক্ষ থেকে উদয়ন দাসগুপ্ত জানালেন যে , টোটো চালকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হচ্ছে । শিলিগুড়ি প্রধান রাস্তাগুলোতে আটকে দেওয়া হচ্ছে টোটো চালকদেরকে ।

পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে সমস্ত টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা করে দিতে হবে টোটো নিয়ন্ত্রণে আনতে হলে মূলত টোটোর দোকান ফ্যাক্টরি বন্ধ করতে হবে ও আরো দাবি-দাওয়া প্রশাসনের নজরে আনতেই এই প্রতিবাদ ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =