ঠিক দুপুরে চুচূড়া স্টেশনে ট্রেনের ধাক্কায় মৃত এক ব্যাক্তি – পরিচয় জানা যায়নি

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: সোমবার ৩,আগস্ট :: লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু এক যাত্রীর। সোমবার এই ঘটনা ঘটে। ব্যান্ডেল জিআরপি সূত্রে খবর, চুঁচুড়া স্টেশনে এ দিন দুপুরে এক যাত্রী ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে রেল লাইন পার হয়ে ২ নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছিলেন।

সেই সময়ে ১ নম্বর ডাউন লাইনে একটি মেল ট্রেন আসছিল। ওই ব্যক্তি বিপদ বুঝে প্ল্যাটফর্মে উঠতে গেলে পারেননি। পড়ে যান। ততক্ষণে ট্রেন ঢুকে পড়ে।

তার পরেই মর্মান্তিক ঘটনা ঘটে। সূত্রের খবর, ট্রেনের ধাক্কায় তাঁর পিঠের ব্যাগ ছিটকে পরে। চশমা, জুতোও ছিটকে যায় রেল লাইনে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যাত্রীর।

পুলিশ সূত্র মতে বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা তিনি। মনে করা হচ্ছে ওই ব্যক্তি দুর্গাপুরের একটি সংস্থায় কাজ করতেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 8 =