নলহাটির হরিদাসপুরে দুঃসাহসিক শুটআউট, গুলিতে জখম ৩ — আতঙ্কে এলাকা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: সোমবার ৩,আগস্ট :: বীরভূমের নলহাটি থানার অন্তর্গত হরিদাসপুরে শুটআউটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে রবিবার, ২ আগস্ট, রাত প্রায় আনুমানিক ১১টা নাগাদ।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার তিন যুবক দোকান থেকে বাড়ি ফেরার সময় তাঁদের লক্ষ্য করে দুষ্কৃতীরা আচমকা গুলি চালায়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক স্থানীয় বাসিন্দা জানান, রাত প্রায় ১১টা নাগাদ তিনি গুলির শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে ঘটনার কথা জানতে পারেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ ও কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা। আহতদের উদ্ধার করে প্রথমে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর গুরুতর জখম দুইজনকে দুর্গাপুরে রেফার করা হয়।

আহতদের মধ্যে রয়েছেন—হাবিবুল শেখ (বাড়ি: উদয়নগর), জনি শেখ (বাড়ি: লক্ষীনারায়ণপুর) এবং শাহে আলম (বাড়ি: উদয়নগর) নলহাটি থানার অন্তর্গত। তাঁদের মধ্যে জনি শেখের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এবং তিনি দুর্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন।

শাহে আলম দুর্গাপুরে চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে, একজন আহত অবস্থায় রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। কি কারনে এই ঘটনা নলহাটি থানার পক্ষ থেকে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =