নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: সোমবার ৩,আগস্ট :: বাদুড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘটনা । বাদুড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বাড়ি প্রসেনজিৎ সরকারের বাবার নামে তাদের পৈতৃক সম্পত্তি ।
প্রসেনজিতের বাবা তার সম্পত্তি প্রসেনজিতের নামে না লিখে দিয়ে প্রসেনজিতের ছোট্ট সন্তানের নামে লিখে দেয়। কারণ প্রসেনজিৎ কোন কাজ করে না, বাড়ির জিনিসপত্র বা বিভিন্ন জিনিস বিক্রি করে ধার দেনা করে মদ খায় জুয়া খেলে ।
এর আগেও একবার প্রসেনজিৎ এর বাবা প্রসেনজিতের নামে কিছু সম্পত্তি লিখে দিয়েছিল কিন্তু প্রসেনজিৎ সেই সম্পত্তি বিক্রি করে মদ খেয়েছে এবং টাকা উড়িয়েছে,নষ্ট করেছে।
তাই এবার প্রসেনজিতের বাবা সম্পত্তি প্রসেনজিতের নামে না লিখে প্রসেনজিতের ছোট্ট সন্তান অরিজিৎ সরকারের নামে লিখে দিয়েছে । আর এই নিয়েই প্রসেনজিতের যত রাগ ।
এর আগেও একবার এই ছোট্ট সন্তানকে খুন করার চেষ্টা করেছিল কিন্তু সেই সময় বাড়ির অন্য সদস্যদের তৎপরতায় শিশুটি বেঁচে যায় এবং প্রসেনজিৎকে পুলিশ ধরে নিয়ে যায় এবং ৬ মাস জেল খেটে মুক্ত হয়।
এরপর আজ সকালে প্রসেনজিৎ সকলের নজরে এড়িয়ে তার ছোট্ট সন্তানকে গলা টিপে খুন করে । জানাজানি হতেই প্রসেনজিৎ পালানোর চেষ্টা করলেও তার বাড়ির লোক ধরে ফেলে এবং পুলিশকে খবর দিলে পুলিশ এসে বাড়ির সকলকে থানায় নিয়ে যায়
তাদেরকে এই মুহূর্তে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ পাশাপাশি বাড়িতে সিল করে দিয়েছে তদন্তের জন্য।

