ডিভিসি সেচ ক্যানেলের উপর তৈরি সেতুর জরাজীর্ণ দশা-নতুন সেতু তৈরি সম্পন্ন হলেও উদ্বোধনে অদৃশ্য বাধা-ক্ষোভ জমছে মানুষের মনে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ১৯,জুন :: পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক চৌবেড়িয়া সংলগ্ন এলাকায় ডিভিসি সেচ ক্যানেলের উপর তৈরি সেতুর জরাজীর্ণ দশা।নতুন সেতু তৈরি সম্পন্ন হলেও উদ্বোধনে অদৃশ্য বাধা।ক্ষোভ জমছে পথ চলতি সাধারণ মানুষের মনে।সুত্র মারফত খবর জমি সংক্রান্ত বিবাদের জেরে  থমকে রয়েছে নতুন সেতুর উদ্বোধন পর্ব।এদিকে পুরোনো সেতুর কঙ্কালসার অবস্থা।যেকোনো সময় ঘটে যেতে পারে বড়সর দূর্ঘটনা।সৃষ্টি হচ্ছে যানযট। মেমারি -তারকেশ্বর রোডের এই সেতুটি অতি গুরুত্বপূর্ণ।

একদিকে ১৯ নং জাতীয় সড়ক,মেমারি শহর অন্যদিকে জামালপুর ব্লক সমষ্টি উন্নয়ন দফতর, থানা সহ তারেকের যাওয়ার পথ। গোপন সুত্রে খবর সেতুটি নির্মানে যে জমি অধিগ্রহণ করা হয়েছে তার টাকা পায়নি জমির মালিক।তার জেরেই নাকি থমকে রয়েছে নতুন সেতুর উদ্বোধন পর্ব।

তাই এলাকার মানুষের দাবি অবিলম্বে জট কাটিয়ে নতুন সেতুটি উদ্বোধন করে উন্মুক্ত করা হোক। সামগ্রিক বিষয়টি নিয়ে সরব হয়েছে স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =