নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: বুধবার ২৪,জুন :: অবশেষে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হলো কালীগঞ্জের তামান্না খুনে ধৃত দুই অভিযুক্ত জিয়ারুল শেখ ও সাবির শেখ কে। মঙ্গলবার রাতে ধৃত দুজনকে মুর্শিদাবাদের রেজিনগর ও পলাশীপাড়া থেকে গ্রেফতার করে কালীগঞ্জ থানার পুলিশ।
আজ ধৃতদের কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এখনো পর্যন্ত তামান্না খুনে মোট গ্রেপ্তারের সংখ্যা ১৩ জন। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত তামান্না খুনে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে সাক্ষাৎ করেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন।
মুখ্যমন্ত্রীর আশ্বাসের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ফের গ্রেফতার হলেন আরো দুজন অভিযুক্ত। খুব শীঘ্রই বাকি অভিযুক্তরা ও গ্রেফতার হবে বলে জানিয়েছে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অতুল ভি।

