নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাসাত :: বুধবার ২৪,জুন :: আজ মৃৎশিল্পীরা মাটি বাঁচানোর দাবিতে উত্তর চব্বিশ পরগনা জেলাশাসকের দপ্তরে গণডেপুটেশন জমা দিলেন।
উত্তর ২৪ পরগনা জেলায় প্রায় লক্ষাধিক মৃৎশিল্পী আছেন। প্রতিমা বানানো থেকে মাটির হাঁড়ি ও অন্যান্য সৌখিন ঘর সাজাবার জিনিসপত্র বানিয়ে তারা জীবিকা নির্বাহ করেন। কিন্তু প্রশাসনিক নিয়মের বেড়াজালে এতদিন তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।
এমনকি মৃৎ শিল্প প্রায় উঠে যাওয়ার মুখে। আর কয়েক মাস বাদেই শারদোৎসব। এখন থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। অথচ মাটির অভাবে তাদের কাজ ব্যাহত হচ্ছে।
আজ উত্তর চব্বিশ পরগনা জেলার মৃৎশিল্পীরা জেলাশাসকের দপ্তরে গন ডেপুটেশন জমা দিলেন। সরকার কর্ণপাত না করলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানালেন।

