তারাপীঠের অগ্নিকাণ্ডের পর রামপুরহাটে দমকলমন্ত্রীর সাংবাদিক বৈঠক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তারাপীঠ :: মঙ্গলবার ১৮,আগস্ট :: তারাপীঠে একটি হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনার পর রামপুরহাটে সাংবাদিকদের মুখোমুখি হলেন পশ্চিমবঙ্গের দমকল ও জরুরি পরিষেবা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রী কৌশিক চৌধুরী।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি ঘটনাস্থলের পরিস্থিতি, উদ্ধারকার্য এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়েও আলোচনা করেন তিনি।

তারাপীঠে অগ্নিকাণ্ডের পর হোটেল, লজ ও অন্যান্য আবাসনগুলিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়েও প্রশাসনের তরফে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =