বিজেপি কর্মীদের মারে মৃত শেখ মাফু বর্ধমান মেডিক্যাল কলেজে – অভিযোগ পরিবারের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: মঙ্গলবার ১৮,আগস্ট :: শেখ রিক বাঁকুড়ার ইন্দাস ব্লকের করিশুণ্ডা গ্রামের ১৯ বছরের সিজেপির স্বেচ্ছাসেবক। সম্প্রতি তিনি দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

এর কয়েক দিন পর, এলাকার স্কুলগুলির উন্নতির দাবিতে আয়োজিত একটি স্থানীয় কর্মসূচির ছবি ও ভিডিও করার সময় রিক এবং তাঁর বাবা শেখ মাফুকে বিজেপি কর্মীরা বেধড়ক মারধর করে।এই ঘটনায় শেখ মাফু গুরুতরভাবে আহত হন এবং তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ অগস্ট তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগের তির বিজেপির দিকে ।

তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক সুখেন বিদ ইন্দাস, বাঁকুড়ায় শেখ রিক ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন  এবং শেখ মাফুর মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ নেওয়া হবে বলে পরিবারকে আশ্বাস দেন।

এই মর্মান্তিক ঘটনায় এখন ন্যায়বিচার এবং দোষীদের শাস্তির অপেক্ষায় রয়েছে পরিবারটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 5 =