তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড – অলৌকিক রক্ষা মালদার তেওয়ারি পরিবারের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তারাপীঠ :: মঙ্গলবার ১৮,আগস্ট :: শ্রাবণ মাসে বাবাধাম দর্শন শেষে তারাপীঠে এসে অগ্নিকাণ্ডের কবলে পড়ল মালদার পুখুরিয়া থানার নসিপুরের তেওয়ারি পরিবার। অলৌকিকভাবে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন পরিবারের সাত সদস্য।

রবিবার গভীর রাতে তারাপীঠের একটি হোটেলের একই ঘরে উঠেছিলেন তাঁরা। সোমবার ভোরে চালকের চিৎকারে ঘুম ভাঙে পরিবারের সদস্যদের। গোটা হোটেল তখন ধোঁয়ায় আচ্ছন্ন। বাঁচার তাগিদে দ্রুত বারান্দায় গিয়ে আর্তনাদ শুরু করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বারান্দা থেকে তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়। সোমবার রাত ৮টা নাগাদ নসিপুরের বাড়িতে ফেরেন আতঙ্কিত পরিবারের সদস্যরা। এখনও আতঙ্ক কাটেনি গৃহিণী টুম্পা পান্ডে তেওয়ারির।

তিনি জানান, “ভগবানের অসীম কৃপাতেই আজ আমরা প্রাণ নিয়ে ঘরে ফিরতে পেরেছি।” ঘটনায় হোটেল কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =