তাহেরপুরের বিখ্যাত বিরিয়ানির দোকানের বিরিয়ানী খেয়ে প্রায় ৩০ জনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তাহেরপুর :: বৃহস্পতিবার ২০,আগস্ট :: নদিয়ার তাহেরপুরের বিখ্যাত বিরিয়ানির দোকানের বিরিয়ানী খেয়ে প্রায় ৩০ জনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ।

অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এই বিরিয়ানি খাওয়ার পর শিশু থেকে বয়স্ক—একাধিক মানুষের শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে।অসুস্থদের একাংশের অভিযোগ, বাসী বিরিয়ানি ও বিরিয়ানির মধ্যে এমন কোনও উপাদান মেশানো হয় কি না, যার কারণে খাবারটি অনেকটা নেশার মতো বারবার খেতে ইচ্ছা করে

এমনকি এত সস্তায় মটন বিরিয়ানি খাওয়ানো হচ্ছে আদৌ কি মটন তা নিয়েও সন্দেহ একাংশের। আর এই বিরিয়ানি খাওয়ার পরই বেশ কিছু মানুষ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি তাঁদের। সকাল থেকেই অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয় ।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে হাসপাতালের বেডেও জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। তবে বিরিয়ানিতে কোনও নেশাজাতীয় বা ক্ষতিকর পদার্থ মেশানো হয়েছে কি না, তা এখনও প্রমাণিত নয়। অসুস্থদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি দ্রুত তদন্ত করে সত্যতা প্রকাশ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

প্রশাসনের কাছে এলাকার স্থানীয় মানুষের দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হোক এবং প্রয়োজনে বিরিয়ানির নমুনা সংগ্রহ করে খাদ্য পরীক্ষাগারে পাঠানো হোক। ফুট সেফটি দপ্তর থেকে শুরু করে প্রশাসনিক বিভাগের কাছে সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

যদি সত্যিই এই ধরনের কোনও ঘটনা ঘটে থাকে, তাহলে সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে অবিলম্বে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক বলেও দাবি করেছে।

তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট দোকানটি সিল করার মতো কঠোর পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হচ্ছে এলাকার সাধারণ মানুষের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + six =