সরকারি রাস্তার ধারের বসে থাকা অবৈধ দোকান বুলডোজার দিয়ে উচ্ছেদ, বিকল্প জায়গা ও পুর্নবাসনের জন্য ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ২০,আগস্ট :: বর্ধমানের তেলিপুকুরে রাস্তার ধারে বেশ কয়েকটি দোকান উচ্ছেদ, পুনর্বাসনের দাবিতে ক্ষোভে ফেটে পড়লেন ব্যবসায়ীরা। বর্ধমান শহরের তেলিপুকুর চত্বরে রাস্তার পাশের বেশ কয়েকটি দোকানে চলল বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান।

দীর্ঘ প্রায় দেড়-দু’দশক ধরে রাস্তার ধারে ব্যবসা করে আসছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। আচমকাই বুলডোজার এনে সেই দোকানগুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। কোনো রকম আগাম নোটিস ছাড়াই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে ক্ষোভ উগরে দিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের দাবি, ২০১৩ সাল থেকে বাজার কমিটি ও স্থানীয়দের অনুমোদনে তারা এখানে ব্যবসা করে পরিবার চালাচ্ছিলেন। প্রতিটি দোকানে একাধিক কর্মচারী কর্মরত ছিলেন। ব্যবসায়ী শেখ মইনুদ্দিন ও সামাদ মল্লিক জানান, কোনো নোটিস ছাড়াই হঠাৎ দোকান ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে তাঁদের পথে বসার উপক্রম হয়েছে।

এই অবস্থায় অবিলম্বে বিকল্প ব্যবস্থা ও পুনর্বাসনের দাবিতে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। অন্যদিকে পরবর্তীকালে কিছু ব্যবসায়ী আবার স্বীকারও করেন যে ২ বছর আগে নোটিশ দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে তাদের কে উঠে যাওয়ার জন্য। এমনকি নতুন সরকার আসার পর বিজেপি কিছু নেতৃত্বরা এসে বলেছিল উঠে যাওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + ten =