নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: বৃহস্পতিবার ২০,আগস্ট :: কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হল কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে।
আদালত সুত্রের খবর কত ইংরেজি ১২ই জুন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র কিছু অনভিপ্রেত বক্তব্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতীয় সেনা, সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় রেখেছিলেন।
একই সাথে নারীদের শালীনতা, হিন্দুদের তুলসী দেবী সম্পর্কে মন্তব্য ছাড়াও বাঙালি হিন্দুদের বোরখা পরা নিয়ে মন্তব্য করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন বলে ১৭ই জুন তার বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে মামলা দায়ের হয়।
এই মামলার পরিপ্রেক্ষিতে তিনি আদালতে হাজিরা দেননি। গত ১৮ আগস্ট হাজিরার শেষ দিন ধার্য ছিল। সেদিনও তিনি আসেননি আদালতে। ১৯ আগস্ট বিকেল পাঁচটা পর্যন্ত হাজিরার শেষ দিন ধার্য করেন বিচারক।
সেদিনও তিনি হাজির না দেওয়াই তার বিরুদ্ধে আদালত অবমাননার পরিপ্রেক্ষিতে আজ গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আগামী ২৮ আগস্ট সশরীরে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেন কৃষ্ণনগর জেলা আদালতের জে এম তৃতীয় বিচারক।

