ছাত্র সংঘর্ষে বুধবার রাতে দফায় দফায় উত্তপ্ত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ২০,আগস্ট :: ছাত্র সংঘর্ষে বুধবার রাতে দফায় দফায় উত্তপ্ত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবিভিপি ও এসএফআই-এর মধ্যে সংঘর্ষের জেরে বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের গেটে। আহত দু পক্ষের বেশ কয়েকজন ছাত্র।

দুই পক্ষের তরফেই এদিন মিছিল বের করা হবে। রাতেই ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়।জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রদে জেনারেল বডি মিটিং চলছিল।

সেখানে এবিভিপি ও FETSU নিয়ন্ত্রণাধীন ডিএসএফের মধ্যে বচসা হয়। পরে সেই বচসায় জড়িয়ে পড়ে এসএফআই। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাতেই এবিভিপির নিখিল দাসের উপর হামলার অভিযোগ ওঠে। আহত হন অনেকেই।

খবর পেয়ে আহত ছাত্রদের দেখতে কেপিসি মেডিক্যালে যান শর্বরী। এরপর রাতে অন্য একদল বহিরাগত বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে পড়ে বলে অভিযোগ। আবারও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে বামপন্থী ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের ভিতরে নিজেদের তালাবন্দি করে রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 12 =