তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডুকে কলকাতা থেকে গ্রেফতার করে

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: তারকেশ্বর :: বৃহস্পতিবার ২০,আগস্ট :: একাধিক দুর্নীতির অভিযোগ ছিল তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডুর বিরুদ্ধে।

কলকাতার এক ব্যবসায়ীর থেকে জমি লুঠ, ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া এবং ওই ব্যবসায়ীর নির্মীয়মাণ ফ্ল্যাট জোর করে দখল-সহ একাধিক অভিযোগ রয়েছে উত্তম কুন্ডুর বিরুদ্ধে।

জানা গিয়েছে, রাজ্যে পালাবদলের পর গত ২৫ জুন উত্তমের বিরুদ্ধে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন রাজেশ আগরওয়াল নামে কলকাতার এক প্রমোটার।

বুধবার, হুগলি গ্রামীণ পুলিশের একটি দল কলকাতা থেকে উত্তম কুণ্ডুকে গ্রেফতার করে। আজ, বৃহস্পতিবার তাঁকে চন্দননগর আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + nine =