রায়দীঘিতে ১০ বাংলাদেশি আটক, হোল্ডিং সেন্টারে পাঠাল পুলিশ

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: রায়দীঘি :: বৃহস্পতিবার ২০,আগস্ট :: এদক্ষিন ২৪ পরগনার রায়দীঘি থানার অন্তর্গত নগেন্দ্রপুর এলাকা থেকে ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করলো পুলিশ। পরে তাঁদের লক্ষীকান্তপুর হোল্ডিং সেন্টারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে দু’জন শিশু, তিনজন মহিলা এবং পাঁচজন পুরুষ রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা যায়, প্রায় ছয় বছর আগে দালালের মাধ্যমে বাংলাদেশের ফিরোজপুর থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তাঁরা। এরপর বেঙ্গালুরুতে শ্রমিকের কাজ করছিলেন।

পুলিশের দাবি, প্রায় এক সপ্তাহ আগে বেঙ্গালুরু থেকে রায়দীঘির নগেন্দ্রপুরে এক আত্মীয়ের বাড়িতে এসে ওঠেন তাঁরা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করে রায়দীঘি থানার পুলিশ।

তল্লাশিতে ধৃতদের কাছ থেকে বাংলাদেশের পরিচয়পত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়দীঘি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =