নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ৫,জুন :: কালীঘাটের হয় ভোল্টেজ বৈঠক এর পর মমতা নতুন করে বদলে দিলেন সমীকরণ । রাজ্য সভাপতি: চন্দ্রিমা ভট্টাচার্য (সুব্রত বক্সীর স্থলাভিষিক্ত)।
যুগ্ম জাতীয় সাধারণ সম্পাদক: সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর পাশাপাশি যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেলেন দোলা সেন এবং ডেরেক ও’ব্রায়েন।
ছাত্র সংগঠন: তৃণাঙ্কুর ভট্টাচার্যের জায়গায় নতুন মুখ প্রিয়াঙ্কা অধিকারী।
শ্রমিক সংগঠন: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বদলে দায়িত্বে মলয় ঘটক।
হকার সংগঠন: আলাদা দায়িত্ব পেলেন মদন মিত্র।
যুব সংগঠন: আপাতত অপরিবর্তিত, দায়িত্বে সায়নী ঘোষই বহাল।

