নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ৫,জুন :: সরকারি নথি পোড়ানোর অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। ধৃত তৃণমূল নেতার নাম উত্তম রুইদাস। কাঁকসার দোমরা গ্রামের বাসিন্দা।
গত বুধবার ওই তৃণমূল নেতার বাড়ির পেছনে একাধিক ব্যক্তির নথিপত্র পোড়ানোর সময় স্থানীয়রা দেখতে পান। এরপরেই ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তৃণমূল নেতাকে আটক করে।
বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দার অভিযোগের ভিত্তিতে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ । সরকারি নথিপত্র পোড়ানোর অভিযোগের পাশাপাশি কাঁকসা থানার পুলিশ
তার বাড়ির কিছু সরকারি কাজে ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করে পুলিশ। শুক্রবার ধৃত ওই তৃণমূল নেতা উত্তম রুইদাস কে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।

