তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ – বেপাত্তা কাউন্সিলর।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ৯,জুন :: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। বেপাত্তা কাউন্সিলর। মালদার ইংরেজবাজার পুরসভার চার নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য। ঘটনার তদন্ত ইংরেজ বাজার থানার পুলিশ।

ইংরেজবাজার পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা। চার নম্বর ওয়ার্ডে অবস্থিত গৌড়বঙ্গ হকার্স কর্নার ব্যবসায়ী মৃনাল মৈত্র ইংরেজ বাজার থানায় অভিযোগ জানিয়েছে | ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা দোকান দেওয়ার নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছে।সেই টাকা ফেরতের দাবিতেই তিনি ইংরেজবাজার থানার দারস্থ হয়েছেন। এদিকে থানায় অভিযোগ দেয়ার পর পর থেকেই বেপাত্তা কাউন্সিলর অশোক সাহা। তার বাড়ি তালা বন্ধ , বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও তার মোবাইলে সুইচ অফ।

যদিও কাউন্সিলরের পাশে দাঁড়িয়েছেন ইংরেজবাজার পৌরসভার পুরো প্রধান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। তিনি বলেন অভিযোগ ঠিক কি সঠিক নয় পুলিশ তদন্ত করুক। আর কাউন্সিলরের তোলাবাজি নিয়ে সরব বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + eighteen =