নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: মঙ্গলবার ৯,জুন :: গত ৩রা জুন বুধবার বামনহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের পোয়াতুরকুঠি এলাকায় ঘটেছিল এক মর্মান্তিক হত্যাকান্ড, ১১ বছরের ষষ্ঠ শ্রেণীতে পাঠরত এক কিশোরী সকাল দশটা নাগাদ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ।
এরপর অনেক খোঁজাখুঁজির পর বিকেল চারটা নাগাদ বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি পাট ক্ষেত থেকে উদ্ধার হয় দেহ। এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
খবর পেয়ে সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী , ঘটনার পরের দিন ঘটনাস্থলে আসে সিআইডির ফরেন্সিক টীম । ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যান তারা।
আজ আবারো ঘটনাস্থলে আসে সিআইডির বিশেষ ফরেনসিক বিশেষজ্ঞ দল এদিন তারা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং তাদের তদন্ত প্রক্রিয়া অনুযায়ী মূল অভিযুক্তের বাড়িতে এসে নমুনা সংগ্রহ করেন। পুলিশ সূত্রের খবর ইতিমধ্যেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করেছে মূল অভিযুক্ত শফিকুল শেখ।
এখন দেখার তদন্তে কি উঠে আসে। প্রকৃত দোষী শফিকুল নাকি অন্য কেউ সেই দিকে তাকিয়ে নির্যাতিতার পরিবার থেকে শুরু করে গোটা রাজ্য।

