নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: রবিবার ১৭,মে :: শনিবার খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া তার নির্বাচনী এলাকার গোপালনগরে একটি কর্মীদের সম্বর্ধনা সভায় যোগ দিয়েছিলেন৷ সেখানে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসকে গুন্ডা বলে সম্বোধন করে তার হিসেব হবে বলে হুঁশিয়ারি দিলেন ৷
বিশ্বজিৎ দাস এর উদ্দেশ্য করে সাবধান বাণী দেন মন্ত্রী অশোক কীর্তনীয়া। তিনি বলেন, গোপালনগরে একজন গুন্ডা আছে বিশ্বজিৎ দাস ৷ তার হিসেব হবে আমি বলে দিয়ে গেলাম ৷ আইনের মাধ্যমে হিসাব হবে ৷ বিশ্বজিৎ দাস যে কুকর্ম করেছেন, তার ফল ভোগ করতে হবে তাকে। হিসেব তাকে দিতে হবে ৷
শুধু একটু ধৈর্য ধরুন। আমার স্ত্রী রাজনীতির সঙ্গে কোন রকম যুক্ত না থাকলেও তাকে অসম্মানিত করা হয়েছে। এর ফল ভোগ করতে হবে বিশ্বজিৎ দাস কে।
প্রসঙ্গত নির্বাচনের আগে গোপালনগরের বেলেডাঙ্গা এলাকায় মন্ত্রী অসুখ কীর্তনিয়া স্ত্রী গোপালনগর বেলেডাঙ্গা থেকে একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে তার গাড়ির উপর আক্রমণ চালানোর ঘটনা ঘটে৷ তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে ৷ সেই ঘটনাটি অশোক বাবু স্মরণ করিয়ে হুঁশিয়ারি দিলেন এদিন।
এ ব্যাপারে বিশ্বজিৎ দাস জানান, ১৮ বছর ধরে সিপিএমের সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছি, কেউ কখনো এই ধরনের অভিযোগ তুলতে পারেনি। আর নতুন মন্ত্রীর এখনো অন্নপ্রাশন হয়নি। আগে হাঁটতে শিখুক, তারপরে আমার সঙ্গে লড়াই করার কথা ভাববে। গোপালনগরে ওনার স্ত্রীর সঙ্গে যে ঘটনা ঘটেছিল, তার জন্য দায়ী তাঁর দলের লোকেরাই।

