নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ১,জুন :: উত্তর ২৪ পরগনা বসিরহাটের মহকুমা বসিরহাট ১ নম্বর ব্লকের সাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দুই মেম্বার টুম্পা রায় ও দুলাল দাস, সবুজপল্লী ধলতিথা গ্রামে তাদের বাড়িতে হাজির হয় বিজেপি কর্মীর সমর্থক এমনকি স্থানীয় বাসিন্দারা।
মিছিল করে গিয়ে তাদের কাছ থেকে আবাস যোজনার কাটমানির টাকা চায় তাদের দাবি বিভিন্ন সময় ঘর পাইয়ে দেয়ার নাম করে মেম্বার তার স্বামী আমাদের কাছে ১০,১৫,২০ হাজার টাকা নিয়েছে। সেই টাকা নেয়ার কথা স্বীকার করেছে স্বয়ং মেম্বার টুম্পা রায় ।
তৃণমূল পঞ্চায়েত সদস্যদের বাড়িতে প্রতিবাদ বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মী সমর্থকরা সাকচুড়া বাগুন্ডি মন্ডলের সভাপতি টুকাই পাল বলেন
আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বাড়ি বাড়ি যাচ্ছে নামের তালিকা তৈরি করছি। পুলিশের হাতে দিচ্ছি। যারা আবাস যোজনার কাট মানির টাকা নিয়েছেন তারা অবিলম্বে সেই টাকা ফেরত দিয়ে দিন।

