নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ১,জুন :: উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে তৃণমূল। মূলত দলের বিরুদ্ধেই বিধানভায় সই জালিয়াতির অভিযোগ তুলে বিতর্কে জড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
এদিন বহিষ্কারের পরেই বিস্ফোরক মন্তব্য করেছেন এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। তিনি বলেন, ‘আমরা অভিযোগ করেছিলাম কারণ কোনও অনৈতিক কাজ করতে চাই না আমরা।
তাছাড়া দলের অন্দরে কথা বলার কোনও জায়গা নেই। ভবিষ্যতে তদন্তকারী সংস্থাকে সবরকম সাহায্য করব। এই দলটা আর থাকবে না, উঠে যাবে।’
অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই বহিষ্কারের সিদ্ধান্তকে আমল না দিয়ে বরং সুর চড়িয়েছেন। তিনি বলেন, ‘আমরা স্পিকারকে গোটা বিষয়টি জানিয়েছি।
সই জালিয়াতি হয়েছে এবং ক্যামাক স্ট্রিটের লোকজনই এর পেছনে আছে। তৃণমূলের সংবিধানের নামে শপথ করিনি, তাই নৈতিক কারণেই স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছি।’

