তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার গঙ্গাজলঘাটী গ্রাম পঞ্চায়েত প্রধান শুভজিৎ সিংহ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শুক্রবার ৩,জুলাই :: তোলাবাজি, আর্থিক প্রতারণার অভিযোগে গঙ্গাজলঘাটী গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভজিৎ সিংহকে গ্রেপ্তার করল গঙ্গাজলঘাটি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।শুক্রবার সকালে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে শুভজিৎ সিংহকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানো হয়েছে।

অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি মামলায় এই গ্রেপ্তারি হয়েছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮(২) ধারাই তোলাবাজির মামলা রুজু করেছে পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =