স্কুলের খেলার মাঠ দখল করার চেষ্টার অভিযোগ – ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ খেলার মাঠ বাঁচানোর দাবিতে – ঘটনাস্থলে পুলিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: শুক্রবার ৩,জুলাই :: হিঙ্গলগঞ্জের বাঁকড়ার দক্ষিণ-পূর্ব বাঁকড়া স্কুল এর ঘটনা । এই স্কুলের সামনেই কিছুটা সরকারি জায়গা    আছে । যে জায়গাটা স্কুল তৈরি হওয়ার পর থেকে স্কুলের ছাত্র-ছাত্রীরা ওই মাঠে খেলা করে। এবং এলাকার সবাই ওই মাঠ টাকে স্কুলের মাঠ বলেই জানি।

হঠাৎই আজ ওই মাঠের পাশে যাদের জমি তারা এই খেলার মাঠ পিলার পুতে দখল করার চেষ্টা করছিল। সেই সময় স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষকরা এবং গ্রামের মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে আসে । ছাত্র-ছাত্রীরা এই স্কুলের মাঠটাকে বাঁচানোর দাবিতে এলাকায় মিছিল বের করে ।ঘটনার কথা শুনে ঘটনাস্থলে আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ । পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে কাগজপত্র নিয়ে থানায় দেখা করতে বলেছে বিষয়টি বোঝার জন্য।

অন্যদিকে ছাত্রছাত্রী থেকে গ্রামের মানুষ এবং অভিভাবকদের দাবি ওই মাঠ যেমন ভাবে স্কুলের ছিল ঠিক তেমনভাবেই রাখতে হবে ছাত্রছাত্রীরা এখন খেলা করছে ভবিষ্যতেও এই মাঠেই খেলা করবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − one =