নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাটোয়া :: বুধবার ৩,জুন :: পুলিশের হাতে আটক পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি তথা প্রাক্তন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় । ত্রিপল এবং কাপড় পাচার করার সময় স্থানীয়রা এবং বিজেপি কর্মীরা আটকায় তৃনমূলের কার্যালয় থেকে বলে অভিযোগ।
এরপরেই উত্তেজিত জনতা চোর চোর শ্লোগান দেন তাকে লক্ষ্যে করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । আরও অভিযোগ, তার দলীয় কার্যালয়ের ঠিক উল্টো দিকের একটি গুদামঘর থেকে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ত্রিপল-সহ কাপড় একাধিক সরকারি ত্রাণ সামগ্রী রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। অভিযোগ ত্রিপল ও কাপড় এই কার্যালয় থেকে পাচার হচ্ছিল হাতেনাতে ধরে ফেলা স্থানীয়রা ও বিজেপি কর্মীরা তারপরেই শুরু হয় উত্তেজনা।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। প্রাক্তন বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং “চোর চোর” স্লোগান তোলেন একাংশের মানুষ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া সরকারি সামগ্রীর উৎস এবং সেগুলি কীভাবে ওই গুদামঘরে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে কাটোয়ার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধী দলগুলি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া সরকারি সামগ্রী এবং তার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে।

