দার্জিলিঙ এর সিটংএ নিকিতা সাহার ঝলসে যাবার ভিডিও দেখুন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চোপড়া :: শুক্রবার ১৮,সেপ্টেম্বর :: উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা সমীর দাস। কিছু দিন আগেই নিকিতার সঙ্গে তাঁর বিয়ে হয়। নবদম্পতি মধুচন্দ্রিমায় সিটং গিয়েছিলেন। হোমস্টেতে বার্বিকিউয়ের আয়োজন করা হয়েছিল।

সেখানকার সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার মুহূর্ত ধরা পড়েছে। দেখা গিয়েছে, হোমস্টে-র বারান্দায় দম্পতি বসে আছেন। তাঁদের সামনে বার্বিকিউয়ের আয়োজন করা হয়েছে। উল্টো দিকে বসে আছেন আর এক জন। তাঁর পরিচয় জানা যায়নি।

তাঁকেই বার্বিকিউয়ের আগুনে কিছু ঢালতে দেখা যায়। তৎক্ষণাৎ দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। আগুন লেগে যায় তরুণীর গায়েও।

আপাতত শিলিগুড়ির একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, তরুণীর শরীরের অন্তত ৫০ শতাংশ পুড়ে গিয়েছে। তবে বেশির ভাগ ক্ষতই শরীরের উপরের অংশে। এই ঘটনায় এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 20 =