নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: শুক্রবার ১৮,সেপ্টেম্বর :: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে ‘আশীর্বাদ প্রদীপ’ প্রজ্বালন করা হল।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক, আলিপুরদুয়ারের বিধায়ক-সহ প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে এদিন বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। তারই অঙ্গ হিসেবে প্যারেড গ্রাউন্ডে আশীর্বাদ প্রদীপ প্রজ্বালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টরা প্রদীপ প্রজ্বালনে অংশ নেন। এদিনের কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

