দীর্ঘাদিনের দাবি পূরণ – খুশিতে মিছিল বের করলো রানীরহাটের কল্পতরু স্বেচ্ছাসেবী সংস্থা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: বৃহস্পতিবার ২৮,মে :: দীর্ঘ প্রায় ৫ বৎসর ধরে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক তৈরির দাবিতে আন্দোলন করেছেন কল্পতরু স্বেচ্ছাসেবী সংস্থা।

সঙ্গে ছিলো আরো বিভিন্ন সামাজিক সংগঠন। পঞ্চপান্ডব ফাইট ব্যাক কোভিড গ্ৰুপ ওয়েস্টবেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার অর্গানাইজেশন।চলতি সপ্তাহে বিজেপি শাসিত রাজ্য সরকার মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালর নতুন ব্লাড ব্যাংক তৈরির জন্য অনুমোদন দেয়।

পাশাপাশি নতুন ব্লাড ব্যাংক তৈরির জন্য কয়েক লক্ষ টাকা বরাদ্দ করেন এই খুশিতে এদিন মেখলিগঞ্জ ব্লকের রানীরহাট বাজারে মিছিল বের করেন কল্পতরু স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।

মিছিলটি রানীরহাট সুপার মার্কেট থেকে শুরু হয়ে গোটা রানীরহাট বাজার পরিক্রমা করার পর রানীরহাট চৌপথিতে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + eight =