নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৮,মে :: বৃহস্পতিবার ভোর সকালে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি ১৪ চাকা লরি।এদিন প্রায় সকাল ৫ টা নাগাদ ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।আরো জানা গিয়েছে, গাড়িটি গাজোল থেকে মালদার দিকে যাচ্ছিল।
এদিন পুরাতন মালদার মিশন রোড সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অন্য গাড়িকে ধাক্কা মারে লরিটি।
দুর্ঘটনায় লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।অল্পের জন্য প্রাণে বেঁচে যান চালক। তবে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত চালকের নাম সুনীল কুমার। তিনি রাজস্থানের বাসিন্দা বলে জানা গিয়েছে।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বাসিন্দারা, পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মীরা। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচলেও বিঘ্ন ঘটে।

