সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২৯,জুলাই :: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল শিলিগুড়ির বর্ধমান রোডের বহুল প্রতীক্ষিত নতুন রোড ওভারব্রিজ।
উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে জল্পেশ মন্দিরে পুজো অর্চনা এবং প্রশাসনিক বৈঠক শেষ করে বিকেলে শিলিগুড়ির এয়ার ভিউ মোড়ে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সেখানেই আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শহরবাসীর জন্য খুলে দেওয়া হয় বহু প্রতীক্ষিত এই উড়ালপুল। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোটা এলাকা ছিল কড়া নিরাপত্তার চাদরে মোড়া। পুলিশ, প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক কর্মী মোতায়েন করা হয়।
অনুষ্ঠানস্থলে সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বহু মানুষ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত হন।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্ত, বিধায়ক শিখা চ্যাটার্জি, পরিবহনমন্ত্রী আনন্দময় বর্মন-সহ রাজ্যের একাধিক মন্ত্রী, জনপ্রতিনিধি এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে নতুন রোড ওভারব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী নিজেই ওভারব্রিজের উপর কিছুটা পথ হেঁটে পরিদর্শন করেন।
বিভিন্ন অংশ ঘুরে দেখে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং রক্ষণাবেক্ষণের বিষয়েও প্রয়োজনীয় নির্দেশ দেন

