দ্বিতীয় সোমবারের পুণ্য তিথিতে মালদার আদিনায় আদিনাথ মহাদেবের রুদ্রাভিষেক ঘিরে পূণ্যার্থীদের ঢল নামলো

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২৯,জুলাই :: আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পুণ্য তিথিতে মালদার আদিনায় আদিনাথ মহাদেবের রুদ্রাভিষেক ঘিরে পূণ্যার্থীদের ঢল নামলো ।

হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে হুগলির তারকেশ্বর থেকে শোভাযাত্রা করে বিশাল শিবলিঙ্গ নিয়ে এসে বৈদিক বিধি মেনে মন্দিরে প্রতিষ্ঠা করা হয় ।

বাবা আদিনাথ শিবের এই মহোৎসব ও রুদ্রাভিষেক ঘিরে সকাল থেকেই দূর-দূরান্ত থেকে আসা অসংখ্য ভক্ত ও পুণ্যার্থীরা গঙ্গা বা নদী থেকে জল এনে বাবা আদিনাথের জলাভিষেক করেন । বেদোক্ত রুদ্রসূক্ত ও বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মহাদেবের রুদ্রাভিষেক সম্পন্ন হয় ।

আজ আদিনাথ ধামে পুজোর পাশাপাশি বিশেষ ধর্মীয় আয়োজন করা হয়েছে । মালদার আদিনায় বিতর্কিত আদিনা মসজিদের ৫০ মিটারের মধ্যেই রয়েছে প্রায় ৬৫০ বছরের পুরোনো আদিনাথ মহাদেবের মন্দিরটি । প্রত্নতত্ত্ব বিভাগের তথ্য হিসাবে, ১৩৭৩ খ্রীষ্টপূর্বে সিকেন্দর শাহ এই মসজিদ তৈরী করে ।

তবে রাজ্যে সরকার পরিবর্তনের পূর্ব থেকেই এই স্থাপত্য ঘিরে শুরু হয় বির্তক। মূলতঃ স্থাপত্যের বিভিন্ন কারুকার্যে রয়েছে শিব বা আদিনাথের অস্তিত্ব। হিন্দু দেবদেবী ও বিভিন্ন হিন্দু প্রতীকের কারুকার্য। আর তারপর থেকেই এই স্থাপত্য ঘিরে শুরু হয় বির্তক।

সনাতনীরা দাবী করেন এই স্থাপত্য সুপ্রাচীন আদিনাথ শিব মন্দির। বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলাও চলছে । হিন্দুরা তাদের ঐতিহ্যবাহী মন্দিরটি ফিরিয়ে দেওয়ার আবেদন জানাচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =