দুর্গাপুরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের পথে পৌর নিগম।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ২,আগস্ট :: দুর্গাপুরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের পথে পৌর নিগম।

জানা যায় ১৫ নম্বর ওয়ার্ডের বেনাচিতির এম কে ব্লক এলাকায় একটি বাড়ির অনুমোদিত নকশার বাইরে নির্মাণ হওয়ায় সংশ্লিষ্ট মালিককে অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়।

পুরসভার সূত্রে জানা যায় ৩০ শে জুলাই একটি নোটিশ জারি করা হয়েছে তাতে নির্দেশ দেয়া হয়েছে ১৫ দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে

তা না হলে পুরসভা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে নিজস্ব উদ্যোগে অবৈধ অংশ ভেঙে দেবে সেক্ষেত্রে ভাড়ার পুরো খরচ সংশ্লিষ্ট বাড়ির মালিকের কাছ থেকে দিতে হবে।

এই প্রসঙ্গে অতীতের সমালোচনাও করেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় । তাঁর দাবি, আগে জোড়াই ইলিশ নিয়ে প্ল্যান পাস করানো হতো।

পাশাপাশি তিনি অভিযোগ করেন, রাজনৈতিক নেতাদের তোষামোদ করে বহু অবৈধ নির্মাণ গড়ে উঠেছে। তবে এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলেই দাবি তাঁর।

বিধায়কের কথায়, আইন ভেঙে কোনও নির্মাণই আর বরদাস্ত করা হবে না। প্রশাসন নিয়ম মেনেই পদক্ষেপ করবে এবং অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চলবে ধারাবাহিকভাবে। এই ঘোষণার পর থেকেই দুর্গাপুরে অবৈধ নির্মাণ নিয়ে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 17 =