নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ৩,জুলাই :: দুর্গাপুরে ঘটে যাওয়া গণধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে দুর্গাপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরে সংগঠনের প্রতিনিধিরা থানায় একটি ডেপুটেশনও জমা দেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই ঘটনায় ইতিমধ্যেই চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে শুধু গ্রেপ্তারই নয়, দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
এছাড়াও, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানান সংগঠনের সদস্যরা।

