নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: সোমবার ২১,সেপ্টেম্বর :: রাজ্যে সময়ের সঙ্গে সঙ্গে কংগ্রেস তার রাজনৈতিকভাবে প্রাসঙ্গিকতা অনেকটাই গুরুত্ব পাচ্ছে এই ভাঙ্গনের মধ্যে স্পষ্ট হচ্ছে । বসিরহাটে নওশাদ সিদ্দিকীর জনসভার পরেই আই এস এফ এর ভাঙ্গন ।
উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়াতে এক হাজার আইএসএফ কর্মী জাতীয় কংগ্রেস যোগদান করলেন। উত্তর ২৪ পরগনা জেলা গ্রামীন টু সভাপতি শিবমাল্য বোস, বসিরহাট জেলা সভাপতি বাবু গাজী ও জেলা নেতৃত্ব বিজন সরকার হাত ধরে।
এছাড়াও উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার সমস্ত ব্লক নেতৃত্ব সহ আবু হক মোল্লা খোকন,বাগবুল ইসলাম, হাফেজ আসকার আলি, সাহেব মন্ডল, মামুদ হোসেন গাজী সহ শতাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
তাহলে কি আগামী দিনে রাজ্যে জাতীয় কংগ্রেস প্রাসঙ্গিকতা অর্জন করছে, আজকের এই আই এস এফের ভাঙ্গনের মধ্য দিয়ে সেটা পরিষ্কার হচ্ছে। গতকাল রবিবার বসিরহাটের দুই নম্বর ব্লকের রাজাপুরে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর প্রকাশ্য জনসভার পরেই ভাঙ্গন।

