নবদ্বীপে রহস্যময় লাল ট্রলি ব্যাগ ঘিরে বোমাতঙ্ক – দেখুন ভিডিও

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: রবিবার ২৬,জুলাই :: নবদ্বীপে রহস্যময় এক লাল ট্রলি ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছাড়ালো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জামা কাপড় ভর্তি লাল ট্রলি ব্যাগ তরিঘরি উদ্ধার করলো নবদ্বীপ থানার পুলিশ।

নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন বিবেকানন্দ স্টেডিয়ামের পাশের পুকুর পাড় থেকে উদ্ধার রহস্যময় লাল ট্রলি যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায়, নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন বিবেকানন্দ স্টেডিয়ামের পাশের একটি পুকুর পাড়ে থাকতে দেখা যায় একটি লাল রঙের ট্রলি ব্যাগ।

এই‌ ঘটনায় আতঙ্ক ছড়ায় নবদ্বীপ ধাম স্টেশন চত্বরে। তড়িঘড়ি ঐ এলাকার বাসিন্দারা দেখা মাত্রই নবদ্বীপ থানায় খবর দিলে পুলিশ এসে সেই‌ ট্রলি ব্যাগ খুলতেই রহস্যের কিনারা করে । দেখা যায় লাল ট্রলির ভিতরে রয়েছে শুধুই জামা কাপড় । এরপরেই পুলিশ ট্রলিটি নবদ্বীপ থানায় নিয়ে যায়।

কে বা কারা কি উদ্দেশ্যে এই জামা কাপড় ভর্তি লাল রংয়ের ট্রলি ব্যাগটি স্টেডিয়াম সংলগ্ন পুকুর ধারে রেখে গেছে তার কিনারা করতে পারিনি পুলিশ। পুলিশ এসে ট্রলি ব্যাগ উদ্ধার করার পর স্বস্তির নিঃশ্বাস ফেলে স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 13 =