নবনিযুক্ত সভাপতি পদে দায়িত্ব নিয়ে কলেজ পরিদর্শনে কেশিয়াবড়ীর বিধায়ক ভদ্র হেমরম।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কেশিয়াড়ী :: বুধবার ২,সেপ্টেম্বর :: পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চাঁইপাট S.P.B , মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি পদে দায়িত্ব ভার নেওয়ার পর

মহাবিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হয়ে সরজমিনে পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ বিধান সভার সদস্য তথা পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী বিধানসভার বিধায়ক –

ভদ্র হেমরম।প্রথম দিনেই মহাবিদ্যালয়ে উপস্থিত হয়ে সার্বিক মানোন্নয়ন এবং পরিকাঠামো সহ সার্বিক উন্নয়নের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেন।

কলেজে উপস্থিত হয়ে কলেজ উন্নয়নের জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদারকে ফোনে বার্তা পৌঁছে দেন। ছাত্র-ছাত্রীসহ অধ্যাপক অধ্যাপিকা ও অফিসকর্মীদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন।

ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বৃষ্টির মধ্য দিয়ে স্বাগত জানান নবনিযুক্ত পরিচালন কমিটির সভাপতি মহাশয় কে। মহাবিদ্যালয় ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে যাতে আগামী শিক্ষা বর্ষে বিভিন্ন বিভাগও অনার্স মঞ্জুর হয় ,তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান ভদ্র হেমরম মহাশয়।

পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুরের চাঁইপাট কলেজ থেকে শুভেন্দু চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ নিউজ, সবার আগে সবার পাশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 16 =