রোমহর্ষক ভিডিও দেখুন – পড়ে গেল মা হাতি ও শাবক, উদ্ধার অভিযানে বনদফতর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: বুধবার ২,সেপ্টেম্বর :: চা বাগানের সেচের জলাশয়ে পড়ে বিপাকে মা হাতি ও তার শাবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম চা বাগান এলাকায়।

বুধবার সকালে চা বাগানের সেচের জলাশয়ের মধ্যে দু’টি হাতিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছায় বনদফতরের কর্মী ও পুলিশ। শুরু হয় মা হাতি ও শাবককে নিরাপদে উদ্ধারের চেষ্টা।

বনদফতর সূত্রে খবর, দীর্ঘ চেষ্টার পর জলাশয় থেকে উদ্ধার হয়ে বেরিয়ে যেতে সক্ষম হয়েছে মা হাতিটি। তবে এখনও জলাশয়ের মধ্যে আটকে রয়েছে তার শাবক। শাবকটিকে নিরাপদে উদ্ধারের জন্য বনদফতরের অভিযান জোরকদমে চলছে।

ঘটনাকে ঘিরে এলাকায় ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বনদফতরের কর্মীরা পরিস্থিতির উপর নজর রেখে দ্রুত শাবক হাতিটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − six =