সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৩,সেপ্টেম্বর :: সাধারণত রাজ্যে মানুষ এই ছবি দেখতেই অভ্যস্ত কোন জায়গায় ফ্লাইওভার তৈরি হলেই তার নিচে অবৈধ দখলদারি হয়েছে। সেই ছবি বদলাতে চলেছে শহর শিলিগুড়িতে।
শিলিগুড়ির বর্ধমান রোডের নতুন ফ্লাইওভারের নিচে ইতিমধ্যেই বেশ কিছু দোকান গজিয়ে উঠেছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা সত্ত্বেও কোনরকম তোয়াক্কা করা হচ্ছে না সেই কথা।
শিলিগুড়ি বিধায়ক তথা পর্যটন মন্ত্রী বারবার বলেছেন নতুন করে ফুটপাত বা সরকারি জায়গা দখল করে কোন কাজ করা যাবে না।
কিন্তু শিলিগুড়ি বর্ধমান রোডের নতুন ফ্লাই ওভারের নিচে দেখা যাচ্ছিল নতুন করে দোকানপাট বসতে শুরু করেছে। রবিবার সকালে শিলিগুড়ি পৌর কর্পোরেশন সেই সমস্ত দোকান ভেঙে গুঁড়িয়ে দেয়। এই অভিযান ঘিরে সাধারণ মানুষের মধ্যে কিছু বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
বেশ কিছু মানুষ এই উচ্ছেদের বিরুদ্ধেও সুর চড়িয়েছে। গরিব মানুষ কি করে খাবে নতুন সরকার এসে, কেন এদের ওপর অত্যাচার করছে এই ধরনের মন্তব্য উঠে এসেছে।

