নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়না :: রবিবার ১৩,সেপ্টেম্বর :: আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি বিশ্বকর্মা পুজোর।আর যার কারনে মৃৎ শিল্পীরা এখন চরম ব্যস্ত প্রতিমা তৈরি করতে। একদিকে আবহাওয়ার খামখেয়ালিপনায় চরম সমস্যায় রয়েছে প্রতিমা শুকনো করার জন্য।
কারণ মাঝে মধ্যেই চলছে বৃষ্টিপাত। ফলে ঠাকুর শুকিয়ে সময় মতো মন্ডপে বা ক্রেতাদের হাতে তুলে দিতে হবে।তাই এখন চলছে শেষমুহুর্তের প্রস্তুতি।সেরকমই ব্যস্ততার ছবি ধরা পরল পূর্ব মেদিনীপুরের ময়নার পরমানন্দপুর গ্রামের গোপীকান্ত মহাপাত্রের মৃৎশিল্প কারখানায়।
এখানে বর্তমানে ছয় থেকে সাত জন মৃৎশিল্পী দিনরাত এককরে কাজ করছেন বিশ্বকর্মা প্রতিমা গড়তে ব্যস্ত।

