নলহাটিতে অনুব্রত মণ্ডলের শক্তি প্রদর্শন, রাজেন্দ্র প্রসাদ সিংয়ের সমর্থনে বিশাল রোড শো

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটিতে :: মঙ্গলবার ২১,এপ্রিল :: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নলহাটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনে নামলেন অনুব্রত মণ্ডল।

প্রার্থী রাজেন্দ্র প্রসাদ সিংয়ের সমর্থনে এদিন এক বিশাল রোড শো অনুষ্ঠিত হয়, যা এলাকা জুড়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দেয়।

রাজগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানসূচি শেষ করে সরাসরি নলহাটির উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত মণ্ডল।

এরপর করিমপুর থেকে শুরু হয়ে নলাটেশ্বরী মন্দির পর্যন্ত দীর্ঘ পথজুড়ে এই রোড শো অনুষ্ঠিত হয়। রাস্তাজুড়ে ভিড় জমায় দলীয় কর্মী-সমর্থকরা, শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

এই রোড শো-তে উপস্থিত ছিলেন নলহাটি বিধানসভার তৃণমূল প্রার্থী রাজেন্দ্র প্রসাদ সিং সহ দলের একাধিক নেতৃত্ব। জনসমাগম ও উদ্দীপনা দেখে স্পষ্ট, নির্বাচনের আগে নিজেদের শক্তি আরও মজবুত করতে মরিয়া তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 18 =