পঞ্চায়েতের গাফিলতিতে শ্মশান জলের তলায়! বন্যার মধ্যেই রাস্তায় মৃতদেহ পুড়িয়ে সৎকার, আউশগ্রামে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আউশগ্রাম :: শুক্রবার ৪,সেপ্টেম্বর :: চারদিকে বন্যার জল! সম্পূর্ণ হয়নি শ্মশান নির্মাণের কাজ! ফলে শুক্রবার দেহ পোড়াতে গিয়ে বিপাকে গ্রামবাসীরা। ঘটনাটি পূর্ব বর্ধমানের আউশগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার মিরশা গ্রামের শ্মশান চত্বরপ।

সেখানে একটু বৃষ্টি হলেই ডুবে যায় শ্মশান বলে দীর্ঘদিনের অভিযোগ স্থানীয়দের। এই শ্মশানেই দাহকার্য করে গোয়ালডাং, মিরশা, রামচন্দ্রপুর গ্রামের মানুষজনরা।

পাকা শ্মশানটি গত জানুয়ারিতে পঞ্চায়েত থেকে নির্মাণ করে দেওয়া হলেও শ্মশান ঘরের চুল্লিঘরের নির্মাণ কাজ এখনও সম্পূর্ণ করে দেওয়া হয়নি বলে অভিযোগ।

ফলে কুনুরের বন্যায় দাহকার্য করতে অসুবিধা গ্রামবাসীদের। শ্মশান ঘাটের কাজ না শেষ হওয়ার জন্য রাস্তার পাশেই শুক্রবার দাহকার্য করতে হয় গ্রামের মানুষকে। মিরশা গ্রামের বাসিন্দা নবকুমার মেহতরের বৌমা বৃহস্পতিবার রাতে মারা যায়। দীর্ঘদিন অসুস্থ ছিল।

তাকে দাহ করতে গিয়েই বিপাকে পড়ে গ্রামের মানুষজনরা। এবিষয়ে গ্রামবাসীরা ব্লক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 11 =