পরপর দু’দিনের বৃষ্টিতে মাঠ জুড়ে ধ্বংসের ছবি ব্যাপক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ১২,জুলাই :: বসিরহাট মহকুমার বাদুড়িয়া, মিনাখা, হাড়োয়া, হিঙ্গলগঞ্জ-সহ বিস্তীর্ণ এলাকায় পরপর দু’দিনের টানা বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জলের তলায় চলে গেছে ধান, পাট এবং বিভিন্ন সবজির খেত। ফলে বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কায় দিশেহারা কৃষকরা। অনেক কৃষকই ঋণ নিয়ে চাষ করেছিলেন।

কিন্তু অকাল বৃষ্টিতে সেই ফসল নষ্ট হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মুখে তাঁদের জীবিকা। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি-অবিলম্বে সরকার উপযুক্ত ক্ষতিপূরণ ও আর্থিক সাহায্যের ব্যবস্থা করলে উপকৃত হবে কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 8 =