নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবগ্রাম :: মঙ্গলবার ২১,জুলাই :: “স্মরণসভা | পাঁচগ্রামে আবু হেনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন | নবগ্রাম ব্লক কংগ্রেসের উদ্যোগে” । মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি আবু হেনার স্মরণসভা পালিত হল নবগ্রাম ব্লক কংগ্রেসের পক্ষ থেকে।
পাঁচগ্রাম দক্ষিণমোড় পার্টি অফিসে আয়োজিত এই স্মরণসভায় প্রথমে আবু হেনার উদ্দেশ্যে নীরবতা পালন করা হয়। এরপর তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পদান করা হয়। এতে উপস্থিত ছিলেন নবগ্রাম পূর্ব ও পশ্চিম জোনের ব্লকের সভাপতি মীর বাদাম আলি ও ধীরেন্দ্রনাথ যাদব।
এছাড়াও উপস্থিত ছিলেন রসুলপুর অঞ্চলের সভাপতি আসগার আলী, হজবিবিডাঙ্গা অঞ্চলের সভাপতি রবিউল শেখ ও পাঁচগ্রাম অঞ্চলের সভাপতি বাইতুল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দরা ও কর্মীবৃন্দরা।

